এালয়েশিয়ায় উপ-প্রধানমন্ত্রী ছাড়াই মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। এর আগে ৩১ সদস্যের মন্ত্রিসভার সদস্যদের প্রধানমন্ত্রী রাজার সঙ্গে সাক্ষাতও করেন। এর পর দীর্ঘ আলোচনা করার পর রাজার কাছে মন্ত্রিপরিষদের নাম হস্তান্তরের পর প্রধানমন্ত্রী রাজার কার্যালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। এটা দেশটির অষ্টম মন্ত্রিসভা। মাহাথির মোহাম্মদ পদত্যাগের পর রাজা মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী পদে বসান যা নিয়ে রাজ অভ্যুত্থানের অভিযোগ রয়েছে। বিরোধীরা পার্লামেন্টে জয়ী হলেও মুহিউদ্দিনকে প্রধানমন্ত্রী করা নিয়ে বিতর্ক দানা বাধছে। -চ্যানেল নিউজ এশিয়া