নির্বাচনের ৫ দিন আগে মানিকগঞ্জ-২ আসনে বিকল্পধারার প্রার্থী গোলাম সারোয়ার মিলন নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগমকে সমর্থন দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে গেলেন। মঙ্গলবার দুপুরে জেলার সিংগাইর উপজেলা সদরের নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান তিনি।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুর রহমান ভিপি শহিদ, শাহাদাৎ হোসেন প্রমুখ।
আরও পড়ুনঃ রাজৈরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, এলাকায় চরম উত্তেজনা
এদিকে নৌকাকে সমর্থন দেওয়ায় গোলাম সারোয়ার মিলনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
ইত্তেফাক/নূহু