বিএনপি নেতৃত্বশূন্য তাই ভাড়াটে নেতার ওপর ভর করেছে: শেখ সেলিম

গোপালগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, 'বিএনপি এখন নেতৃত্বশূন্য। এতিমের টাকা মেরে খেয়ে খালেদা জিয়া এখন জেলে। তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। বিএনপিকে নেতৃত্ব দেওয়ার কেউ নেই। তাই তারা ভাড়াটে  ড. কামালকে  নেতা করেছে। যারা বঙ্গবন্ধু ও স্বাধীনতাকে মনোননি তাদেরকে নিয়ে তিনি জোট করেছেন। এদের প্রতিহত করতে আমি নৌকায় ভোট চাই।'

আজ মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম মাঠে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ মানিকগঞ্জ ২: সরে গেলেন বিকল্পধারার প্রার্থী

করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নওয়াব আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গণপূর্ত ঠিকাদার সমিতির কেন্দ্রীয় সভাপতি এস.এম শাহ আলম, কেন্দ্রীয় যুবলীগ নেতা বাবুল আকতার বাবলা, করপাড়া ইউপি চেয়ারম্যান সিকদার আবু সুফিয়ান, কারপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ মোঃ হান্নান সরদার, ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  মোঃ ইয়াছিন বেগ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

ইত্তেফাক/নূহু