যাত্রীর হাঁচিতে বিমানের জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রের একটি বিমানে এক যাত্রীর হাঁচি ও কাশির কারণে অন্য যাত্রীদের মধ্যে করোনা ভাইরাসের আতঙ্ক দেখা দিলে ফ্লাইটটি ডেনভার বিমান বন্দরে জরুরি অবতরণ করে।


ইউনাইটেড এয়ারলাইনস এএফপি’কে জানায়, বিমানটি কলোরাডো অঙ্গরাজ্যের ঈগল শহর থেকে নিউ জার্সির নিউয়ার্ক বিমান বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। পরে বিমানটি রবিবার বিকালে কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানে অসুস্থ যাত্রীর হাঁচি এবং কাশির কারণে বিমান যাত্রীদের অনেকে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। তবে এলার্জির কারণে অসুস্থ ওই যাত্রীকে নিয়েই বিমানটি পুনরায় নিউজার্সির উদ্দেশে রওনা হয়।

 

এয়ার লাইন জানায়, ‘তার কোনো চিকিৎসা পরিস্থিতি ছিল না।’ এয়ারলাইনস আরো জানায়, অসুস্থ ওই ব্যক্তির এলার্জি ছিল বোঝা গেলে তাকে ফ্লাইটে নেয়া হয়।

 

ইত্তেফাক/এএম