১. (ক) অদ্য অ-উচ্চারণের ৫টি নিয়ম লেখ।
অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
কন্যা, গদ্য, ঘনিষ্ঠ, ছদ্মবেশী, অক্সিজেন, উচ্চতর, ঐতিহ্য, ছদ্ম
২. (ক) প্রমিত বাংলা বানানের ৫টি নিয়ম লেখ। অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
স্বস্ত্রীক, পরিস্কার, দারিদ্রতা, স্নেহাশীষ, অধ্যায়ন, লজ্জাস্কর, স্বরস্বতী, মুখস্ত
৩।(ক) আবেগ শব্দ কাকে বলে? উদাহরণসহ আলোচনা কর
অথবা, (খ) বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
৪. (ক) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর (যেকোনো পাঁচটি):
বাঙ্গালি, লঘিষ্ঠ, দোলনা, পাচক, দারোয়ান, স্বপ্নীল, মিঠাই, দর্শক
অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:
হাসাহাসি, প্রিয়ংবদা, আয়কর, দুধেভাতে, জীবনপ্রদীপ, সিংহাসন, শতাব্দী, অনাশ্রিত
৫. (ক) অর্থগতভাবে শব্দের শ্রেণিবিভাগ বিস্তারিত আলোচনা কর।
অথবা (খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি) :
i) মনের চলাচল যতখানি মানুষ ততখানি বড়ো। (সরল)
ii) তিনি দরিদ্র কিন্তু সত্। (জটিল)
iii) তারা দু’জনেই সমান বলশালী। (নেতিবাচক)
iv) তুমি চিকিত্সার কী জান? (নির্দেশক)
v) পঞ্জিকার পাতা উল্টাতে থাকল। (নেতিবাচক)
vi) হয়তো তার যাত্রা শেষ হয় নাই। (অস্তিবাচক)
vii) রাহুলের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)
viii) সে মরবে, তবু এ কথা বলবে না। (জটিল)
৬। নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) সকল বালিকারা প্রভাত ফেরিতে গেছে।
ii) বঙ্কিমচন্দ্রের প্রতিভা ছিল অতি ভয়ঙ্কর।
iii) তার কথা প্রমাণ হয়েছে।
iv) সকল দর্শকমণ্ডলীকে স্বাগত জানাই।
v) ফেল টাকা মাখ তেল।
vi) তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।
vii) যেমন বুনো কচু তেমন বাঘা তেঁতুল।
viii) আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
অথবা (খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ কর:
এমন লজ্জাস্কর ব্যাপার কখনো দেখি নাই। ছেলেটি বংশের মাথায় চুনকালি দিয়েছে। ওর মা-বাবার আর বাঁচার স্বাদ নেই। তারা খুবই অপমান হয়েছেন। সবাই ওকে সচ্চরিত্রবান মনে করত।
পরের অংশ আগামীকাল