উদ্ভিদের খাদ্য তৈরির জন্য ব্যবহূত গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড
বায়ু
১.বায়ু প্রবাহকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি তা পাঁচটি বাক্যে লেখ।
উত্তর : বায়ু প্রবাহকে আমরা যে সকল কাজে ব্যবহার করতে পারি সেগুলো হলো—
১. বড় চড়কা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদনে।
২. হাতপাখা বা বৈদ্যুতিক পাখা ব্যবহার করে শরীর ঠাণ্ডা রাখতে।
৩. নদীতে পালতোলা নৌকা চালাতে।
৪. কোনো ভেজা বস্তু শুকাতে।
৫.ভেজা চুল শুকাতে।
২. বায়ুর একটি গ্যাস উদ্ভিদের খাদ্য তৈরির জন্য এবং অপর একটি গ্যাস প্রাণীর শ্বাস গ্রহণের জন্য প্রয়োজন হয়। উদ্ভিদের খাদ্য তৈরির প্রয়োজনীয় গ্যাসটির দুটি ও প্রাণীর জন্য প্রয়োজনীয় গ্যাসটির তিনটি ব্যবহার লেখ।
উত্তর : উদ্ভিদের খাদ্য তৈরির জন্য ব্যবহূত গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। এর দুটি ব্যবহার হলো—
১. আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপক যন্ত্রে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়।
২. বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালোভাব ধরে রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়।
প্রাণীর শ্বাস গ্রহণের জন্য প্রয়োজনীয় গ্যাসটি হলো অক্সিজেন। এর তিনটি ব্যবহার হলো—
১. শ্বাসকষ্টের রোগীদের সহজে শ্বাস নেওয়ার জন্য সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হয়।
২.পর্বতারোহীরা সাথে করে নেওয়া সিলিন্ডার থেকে অক্সিজেন গ্রহণ করে।
৩. নদী বা সমুদ্রের নিচে শ্বাস নেওয়ার জন্য ডুবুরিরা সিলিন্ডার করে অক্সিজেন নেয়।