রাবিতে ফেল করেও ৪৩ জন ভর্তি

ভর্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পরীক্ষায় ফেল করেও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৪৩ শিক্ষার্থীর ভর্তি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২ কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, এ মসয় রাবি শাখা কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি মহিউদ্দীন মানিকসহ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্যকে পাঁচটি দাবি সম্বলিত স্মারকলিপি দেয়।