কালীগঞ্জে পানের বরজে অগ্নিকাণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামে সাড়ে আট বিঘা জমির পান বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।

কালীগঞ্জ ফায়ার স্টেশনের লিডার শামনুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পান বরজে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।