ধোপাদিঘির পাড়ে পানির সংকট

আমরা সিলেট সিটি করপোরেশনের ১৪ নম্বর তোপখানা ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘ চার যুগ ধরে বহু প্রচেষ্টা চালিয়ে পানির বিতরণ লাইন আমাদের এলাকা বন্দর বাজার থেকে ধোপাদিঘির পাড়ের ওসমানী শিশুপার্ক হয়ে সুপানী ঘাটের দিকে যে লিংক রোড গিয়েছে সে রোডের উভয় পাশে বসানো হয়নি সম্ভব হয়নি। এ ব্যাপারে দৈনিক পত্রিকায় ইতিপূর্বে লেখালিখি হয়েছে। ইতোমধ্যে বিশাল অঙ্কের টাকা সিসিককে উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে অবকাঠামো উন্নয়ন পানির বিতরণ লাইন বসানোর কথা উল্লেখ করা আছে। পার্শ্ববর্তী পাড়া চালিবন্দরে রাস্তার দু পাশে পানির বিতরণ লাইন থাকা সত্ত্বেও আবার আরেকটি পানির  বিতরণ লাইন অর্থাত্ পানির ত্রিপল বিতরণ লাইন বসানো হয়। আমাদের সীমাহীন দুর্ভোগের কথা বিবেচনা করে অবিলম্বে পানির বিতরণ লাইন বসানোর জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণ পাড়, সদর, সিলেট ৩১০০