মুজিববর্ষে হোক ননএমপিও শিক্ষকদের কান্নার অবসান

মাথাপিছু আয় বেড়েছে ১৯০৯ মার্কিন ডলার। কিন্তু আজো একশ্রেণির উচ্চশিক্ষিত মানুষ বিনা পারিশ্রমিকে বছরের পর বছর শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছে। পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে, অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের। স্ত্রীর চাহিদা, সন্তানের বায়না কোনোটাই ননএমপিও শিক্ষকের দ্বারা পূরণ করা সম্ভব হচ্ছে না। রাষ্ট্রের কাছে আজ তারা স্বীকৃতিহীন শিক্ষক! ইতোমধ্যে ২,৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। অবশিষ্ট ননএমপিও শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে মুজিববর্ষের সকল আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ দেওয়া হবে। মুজিববর্ষে এটাই সরকারের কাছে ননএমপিও শিক্ষকদের প্রত্যাশা।

আলমগীর কবির

প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, কামালের পাড়া কলেজ, কামালের পাড়া, সাঘাটা, গাইবান্ধা