১১ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ২৭ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৫ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ২ ও ৭। শুভ বার: সোম। শুভ রত্ন: মুক্তা ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো ব্যাপারে আবেগপ্রবণ হতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
নতুন আত্মীয় লাভ হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অপ্রয়োজনীয় অর্থ ব্যয় পরিহার করুন। দূরে কোথাও যাত্রার সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বড়ো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। শারীরিক অসুখ-অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।