মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে ইউটিউব ও ফেসবুক পেজে অপপ্রচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ সোহাগ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কৈখালী গ্রামের আব্দুল মজিদের পুত্র ।
পুলিশ জানায়, রাজধানীর ওয়ারীতে অবস্থিত ‘মমতাজ ভিলা’ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে র্যাব। ঐ বাড়িটির মালিক ক্যাসিনোকাণ্ডে জড়িত এনামুল হক এনু ও রুপন ভুঁইয়ার। এ ঘটনাকে কেন্দ্র করে মমতাজ বেগমকে জড়িয়ে ঐ যুবক অপপ্রচার চালাতেন। এ ঘটনায় সিংগাইর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। সাতক্ষিরার নিজ বাড়ি থেকে গত সোমবার ভোরে মাসুম বিল্লাহ সোহাগকে গ্রেফতার করা হয়।