গাজীপুরে বঙ্গবন্ধুকে নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মসূচি স্থগিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতি তৈরির মাধ্যমে ‘মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড়ো মোজাইক ছবি’ এই নামে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। জাতির পিতার প্রতি সম্মান জানাতে ১৭ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়। তবে করোনা ভাইরাসের কারণে এ কর্মসূচি স্থগিতের ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে গাজীপুরে বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মেয়র জাহাঙ্গীর আলম এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লিখতে ‘মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড়ো মোজাইক ছবি’ তৈরির কর্মসূচিটি গ্রহণ করা হবে বলে তিনি জানান।