ফারমার্স ব্যাংক লিমিটেড (পদ্মা ব্যাংক) থেকে প্রায় ৯০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে চার প্রতিষ্ঠানের চার মালিককে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দিয়েছে দুদক গতকাল দুদক থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর ঐ চার জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ চার ব্যবসায়ী হলেন মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের মালিক মো. শামীম কবীর (হিলিম), মেসার্স ক্রিয়েটিভ ফিশিং ট্রলারের মালিক এ কে এম আবদুল মোতালেব, মেসার্স স্পার্ক এর মালিক সৈয়দ আসিফ হাসান ও মেসার্স ওপাল ট্রেডিং হাউজের মালিক মো. মনজুরুল আলম।