নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) চিহ্নিত করা এবং এর চিকিত্সায় দ্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ওয়েলকাম এবং মাস্টারকার্ড ১২৫ মিলিয়ন ডলার খরচ করার ঘোষণা দিয়েছে। করোনা ভাইরাস প্রতিষেধকের পণ্যগুলো সহজলভ্য এবং সুলভমূল্যে পেতে এই তিনটি বৃহত্ প্রতিষ্ঠান একযোগে কাজ করবে। গেটস ফাউন্ডেশন এবং ওয়েলকাম দুটি প্রতিষ্ঠান ৫০ মিলিয়ন ডলার করে অনুদান দিয়েছে। এই প্রকল্পে মাস্টারকার্ডেও ২৫ মিলিয়ন ডলারের অনুদান গবেষণা এবং ভ্যক্সিন তৈরির কাজকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে।—প্রেস বিজ্ঞপ্তি