পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা শুরু কাল

আগামীকাল বৃহস্পতিবার থেকে বারটি স্থানে চার দিনব্যাপী পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা শুরু হবে। ধানমন্ডি, বংশাল, মিরপুর, রামপুরা-বনশ্রী, কাকরাইল-সেগুনবাগিচা, বনানী-গুলশান-২, গুলশান-১-নিকেতন, খিলগাঁও-তালতলা, মোহাম্মদপুর, উত্তরা, ওয়ারী ও বেইলি রোড-ইস্কাটনে এ মেলা চলবে। এ মেলার আয়োজন করছে বাংলাদেশের আবাসন খাতের প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেটস। মেলায় ইউএস-বাংলা এসেটসের পূর্বাচল আমেরিকান সিটিতে প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার। সব ভেন্যুতে প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত। —প্রেস বিজ্ঞপ্তি