রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া আর লেফটব্যাক মার্সেলোর চোট ১৭ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে দুই জনের খেলায় ভর করেছে অনিশ্চয়তা। সম্প্রতি অনুশীলনে পেশিতে চোট পান রিয়াল গোলরক্ষক। আর ব্রাজিলিয়ান লেফটব্যাক মার্সেলোর সমস্যা হ্যামস্ট্রিংয়ে। তবে দুই জনের সেরে উঠতে কত সময় লাগবে কিংবা সিটির মাঠে ফিরতি লেগের আগে আদৌ সেরে উঠতে পারবেন কি না এ ব্যাপারে এখনো কিছু জানায়নি রিয়াল। তবে জানিয়েছে, দুই জনকেই আপাতত পর্যবেক্ষণে রেখেছে ক্লাবটি। প্রথম লেগে লাল কার্ডের কারণে সার্জিও রামোসকে দ্বিতীয় লেগে পাবে না দলটি। সে ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও গ্যাব্রিয়েল জেসাস আর কেভিন ডি ব্রুইনের গোলে হেরে গিয়েছিল রিয়াল।