পাঁচ ক্যাটাগরিতে কেন্দ্রীয় চুক্তি

ক্রিকেটারদের আন্দোলনের সময় দাবি ছিল, অন্তত ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে নেওয়া। কিন্তু বোর্ড প্রথমে ১৬ জনের তালিকা প্রকাশ করে। পরে এ তালিকায় যোগ হন সৌম্য সরকার। ফলে ১৭ জন ক্রিকেটারকেই এবার কেন্দ্রীয় চুক্তি নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। গতকাল জানানো হলো, পাঁচটি ক্যাটাগরিতে এই ১৭ জন বেতন পাবেন।

প্রথম ক্যাটাগরি, এ প্লাসে থাকা ক্রিকেটাররা পাবেন ৪ লাখ টাকা করে বেতন। সাদা ও লাল বল, দুই দিকেই এ প্লাসে আছেন দুই জন ক্রিকেটার—মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এ ছাড়া শুধু সীমিত ওভারের ক্রিকেটে এ প্লাসে আছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ।

এ ছাড়া এ ক্যাটাগরির মাসিক বেতন ৩ লাখ টাকা। সর্বনিম্ন ডি ক্যাটাগরিতে মাসিক বেতন ১ লাখ টাকা। আগের মতো এবার আর রুকি ক্যাটাগরি নেই।

চুক্তিবদ্ধদের

ক্যাটাগরি তালিকা

খেলোয়াড়                     লাল বল         সাদা বল

মুশফিকুর রহিম              এ প্লাস           এ প্লাস

তামিম ইকবাল               এ প্লাস           এ প্লাস

লিটন দাস                     বি                 বি

মেহেদী হাসান মিরাজ      বি                 বি

তাইজুল ইসলাম             বি                 ডি

মোহাম্মদ মিঠুন               ডি                 সি

নাজমুল হোসেন শান্ত       ডি                 ডি

মুমিনুল হক                    এ                 -

নাঈম হাসান                  ডি                 -

আবু জায়েদ                   ডি                 -

এবাদত হোসেন             ডি                 -

মাহমুদউল্লাহ                  -                   এ প্লাস

সৌম্য সরকার                -                   এ প্লাস

মুস্তাফিজুর রহমান           -                   বি

সাইফউদ্দিন                  -                   সি

আফিফ হোসেন              -                   ডি

নাঈম শেখ                    -                   ডি

 

ক্যাটাগরি ভিত্তিক

মাসিক বেতন

n   এ প্লাস      ৪ লাখ

n     এ             ৩ লাখ

n     বি             ২ লাখ

n     সি            ১.৫ লাখ

n     ডি            ১ লাখ