আশ্চর্য শক্তি নিয়ে আমাদের জাতীয় জীবনে আবির্ভূত হয় ‘জয় বাংলা’

 ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে উচ্চ-আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছি। তবে এটা খুবই দুঃখের বিষয় যে, ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে আদালতের রায় দিতে হলো। এই স্লোগানটি আশ্চর্য শক্তি নিয়ে আমাদের জাতীয় জীবনে আবির্ভূত হয়। স্বাধীনতা-পূর্ব সময়ে এই স্লোগানটি উচ্চারণ হওয়ার মাধ্যসে সে সময়ের ছাত্র-রাজনীতির সৃষ্টিশীলতার প্রতিনিধিত্ব করে। জয় বাংলা প্রথম উচ্চারণ হয় ১৯৬৯ সালের ১৫ সেপ্টেম্বর। একটি ছাত্র আন্দোলনে এই উচ্চারণ প্রথম শোনা যায়। ৭ জুন ১৯৭০ সালে রেসকোর্স ময়দানে দেওয়া এক ভাষণে বঙ্গবন্ধু ‘জয় বাংলা’ শব্দটি প্রথম উচ্চারণ করেন।             পরবর্তীতে বাঙালি জাতির শক্তিমত্তার প্রতীক হিসেবে এই শব্দটি বিপুল বিক্রমে পাকিস্তানিদের ঘা দিতে থাকে। স্বাধীনতা সংগ্রামে জয় বাংলা আমাদের জাতীয় স্লোগানে পরিণত হয়। মুক্তিযোদ্ধাদের প্রেরণার নাম ছিল জয় বাংলা। একই সঙ্গে পশ্চিম পাকিস্তানি সেনাদের আতঙ্কের নামও ছিল ‘জয় বাংলা’।

এমন একটি স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করায় দেশের উচ্চ-আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় জীবনে একটি প্রেরণাজাগানিয়া উচ্চারণ প্রতিষ্ঠিত হলো। (অনুলিখিত)