পদ্মা সেতুর ২৬তম স্প্যান ‘৫-ডি’ সেতুর ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর স্থাপন করা হয়েছে। এতে সেতুটি দৃশ্যমান হলো ৩ হাজার ৯০০ মিটার (৩.৯ কিলোমিটার)। এতে সেতুটির আরমাত্র ১৫টি স্প্যান বসানো বাকি থাকল। ৬.১৫ কিলোমিটার সেতুর ২.২৫ কিলোমিটার বাকি রয়েছে।
মঙ্গলবার সকালে স্প্যানটি বসানো হয় বলে জানান সেতুর উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির।