মুজিববর্ষে খালেদা জিয়ার মুক্তি চান এক আইনজীবী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি

মুজিববর্ষ উপলক্ষ্যে দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ডাকযোগে ঐ আবেদনটি পাঠান তিনি। আবেদনে বলা হয়েছে, মুজিববর্ষ পালন উপলক্ষ্যে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মানবিক কারণে তাকে জেল থেকে মুক্তির আবেদন করছি। কারণ বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। এমন প্রেক্ষাপটে বিভিন্ন দেশে বন্দিদের মুক্ত করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় খালেদা জিয়াসহ সব অসুস্থ, বৃদ্ধা জ্যেষ্ঠ মহিলা নাগরিকের দণ্ড মওকুফের জন্য জনস্বার্থে আবেদন করছি।