নান্দাইলে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের নান্দাইলে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আটকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শরীফ (২৭), তপন (১৫)।

 

নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, নান্দাইল থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

 

ইত্তেফাক/এএম