প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গণিত

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

গুণ

 

১.গুণফল নির্ণয়ের সূত্র লেখ।

উত্তর : গুণ্য ´ গুণক = গুণফল।

২.গুণক নির্ণয়ের সূত্রটি কী?            

উত্তর : গুণফল ¸ গুণ্য = গুণক।

 

৩.                 = কত হবে?

 

উত্তর : গুণ্য।

৪. কোনো সংখ্যাকে ১ দ্বারা গুণ করলে, গুণফল কত হবে?

উত্তর : ঐ সংখ্যাই হবে।

৫.তিন অঙ্কবিশিষ্ট গুণ্য ও গুণকের মাধ্যমে গুণফল নির্ণয়ে গুণ্যের প্রত্যেকটি সংখ্যাকে কোন অঙ্ক দ্বারা গুণ করতে হয়?

উত্তর : একক স্থানীয় অঙ্ক।

৬. গুণফলের মান নির্ভর করে কিসের উপর?

উত্তর : গুণ্য ও গুণকের মানের উপর।

৭. চার অঙ্কবিশিষ্ট গুণ্যকে তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয়টি ধাপে গুণ করতে হয়?

উত্তর : তিনটি।

৮. একটি গ্লাসের দাম ১১০ টাকা হলে, ২৫টি গ্লাসের দাম কত?

উত্তর : ১১০ ´ ২৫ = ২৭৫০ টাকা।

৯. ৯৯০ ´ ৬০ এর সহজ পদ্ধতিতে গুণফল নির্ণয়ের লিখিত রূপ কী?

উত্তর : (১০০০ - ১০) ´ ৬০।

১০. সহজ পদ্ধতিতে ১০১০ ´ ৬৭০ এর গুণফল নির্ণয়ে গুণ্য ১০১০ এর দুইটি অংশ কী কী?

উত্তর : ১০০০ ও ১০।

১১. ৭৮ ´ ৭৩ কে কত দ্বারা গুণ করলে গুণফল ৫৬৯৪০০০ হবে?

উত্তর : ১০০০।

১২. ৬০৯০ সংখ্যাটি ৬০৯০০ হবে ২০৩ ´ ৩ এর সাথে কত গুণ করলে?

উত্তর : ১০।

১৩. ৯ ২ ০ ৭

 

 

উপরের শূন্যস্থানগুলোয় কোন কোন অঙ্ক বসবে?

উত্তর : ৪ ও ৬।

১৪. এক ব্যক্তির দৈনিক আয় ৬৫০ টাকা হলে ২৫ দিনে তার মোট আয় কত?

উত্তর : (৬৫০´ ২৫) টাকা = ১৬২৫০ টাকা।      

১৫. একটি বিদ্যালয়ের ৮৭৫ জন ছাত্রের প্রত্যেকের মাসিক বেতন ৫২৫ টাকা হলে মোট বেতন কত টাকা?

উত্তর : (৮৭৫ ´ ৫২৫) টাকা = ৪৫৯৩৭৫ টাকা।

১৬.  ৬.৪৩ ´ ১০ = কত?             

উত্তর : ৬৪.৩।