আমার সারাজীবনের আক্ষেপ। এই কথা আমি সবসময়ই বলি। প্রতিটি ইন্টারভিউতে বলতে হয়! জীবনে যা হতে চেয়েছি, তা হতে পারিনি। সত্যি এ জীবনে আমি ভালো অভিনেতা হতে চেয়েছি। আশির দশকে অভিনয় করতে আসার সময় মাত্র দু-চারজন পরিচালক আমাকে দিয়ে ছবি করিয়েছিলেন। বড় অভিনেতা হবো বলে ব্লাউজ পিস গামছা বুনেছি, শরীর কালো করেছি। ইন্ডাস্ট্রি আমাকে অভিনেতা হিসেবে কোনো জায়গা দেয়নি। তখন বাধ্য হয়েই আমি গান ও পরিচালনার কাজে চলে আসি। এখন কেউ কেউ অভিনয় করতে ডাকেন। কিন্তু আমি খুব বেশি অভিনয় করতেও চাই না, অনেক চেষ্টা করেছি, পারিনি। এখন অভিনেতা হওয়ার বয়সটাও যে নেই। পরিচালনা করতেই এখন ভালো লাগে।
অভিনয় প্রসঙ্গে ইত্তেফাককে অঞ্জন দত্ত