চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে রেলের জায়গা থেকে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় দুই একর জমি উদ্ধার করা হয়েছে। বুধবার নগরীর বন্দর থানাধীন সিজিপিওয়াই এলাকায় এ অভিযান পরিচালনা করে রেলের ভূসম্পত্তি বিভাগ। রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম জানান, রেলের জায়গা অবৈধভাবে দখল করে সেমিপাকা, টিনশেড ঘর বানিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল কিছু অসাধু চক্র। শুধু ঘর নয়, কেউ কেউ দোকান খুলে তা আবার ভাড়াও দিয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দুই একর জায়গা উদ্ধার করা হয়েছে।