পিরোজপুর অফিস
পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠী এলাকায় চাঞ্চল্যকর ওষুধ ব্যবসায়ী কামরুল শেখ হত্যা মামলার প্রধান আসামি সাকিল আহম্মেদকে (৩০) গ্রেফতার করে তাকে গতকাল বুধবার আদালতে সোপর্দ করেছে সিআইডি। এর আগে মঙ্গলবার চট্টগ্রামের কর্নফুলী থানা এলাকা থেকে র্যাব-৮ এর সহায়তায় সাকিলকে গ্রেফতার করে সিআইডি। সাকিল সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সাতবেকুটিয়া, বর্তমানে চুংগাপাশা গ্রামের আলতাফ হোসেন ওরফে আলতুরের ছেলে। সিআইডির পিরোজপুর কার্যালয়ের উপ-পুলিশ পরিদর্শক কে এম মোতালিব হোসেন জানান, সাকিলকে র্যাব-৮ এর সহায়তায় চট্টগ্রামের কর্নফুলী থেকে গ্রেফতার করা হয়।