বেকারদের হাহাকার

বর্তমান বাংলাদেশে সমস্যার মূল বেকারত্ব। আগের যে কোনো সময়ের চেয়ে এটা প্রকট। সমস্যাটি এতোটাই গুরুতর যে চাকরিপ্রত্যাশী একজন চাইলেও ভালো থাকতে পারছে না, কখনো সমাজের অবহেলা আবার কখনো পারিবারিক টানাপড়েনে। তাছাড়া চাকরির পরীক্ষা হাতেগোনা কয়েকটা ছাড়া সব রাজধানী ঢাকায়। সময়ের সঙ্গে পাল­া দিতে যখন দরকার যুগোপযোগী বই, তখন তা বেকারদের বিষফোঁড়া হিসেবেই গণ্য হচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে সরকার যেন বেকারদের সমস্যাগুলোর সমাধানে চমক দেখায়, এখন এমনটাই কাম্য।

মোহা. রাইহানুল ইসলাম মিলন

চতুরপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ