—ওয়েটার? আমার স্যুপে একটা মাছি।
—তাহলেই বুঝুন স্যার মাছিটা পর্যন্ত টের পেয়েছে এটা কত ভালো স্যুপ!
এক তরুণ রিপোর্টার হতাশ হয়ে তার কলিগকে বলছিল, ‘আজ যতগুলো রিপোর্টিংয়ে গেলাম, প্রত্যেকে বলেছে ‘নো কমেন্ট’। এখন আমি আমার অফিসে ফিরে কী রিপোর্টটা করব বল কেউ যদি কোনো কমেন্টই করতে না চায়।’
‘তা ঠিক’, স্বীকার করল তার কলিগ।
‘দোয়া কর এখন যাচ্ছি আরেকটা রিপোর্টিংয়ে অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশনে, ওরা নাকি আকাশে উল্কা দেখার ওপর একটা অনুষ্ঠান করেছে। তাদের বসের কাছে অন্তত যাতে নো কমেন্ট শুনতে না হয়।’
সেখানে অবশ্য সেই তরুণ রিপোর্টারকে নো কমেন্ট শুনতে হয়নি। তারা শুধু বলেছে ‘নো কমেন্ট’। এখন উল্কাপাত না হলে তারা কী বলবে?