পিডিবির সদস্য হলেন প্রকৌশলী নূরুন নাহার বেগম

প্রকৌশলী নূরুন নাহার বেগম গতকাল বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) হিসেবে যোগদান করেছেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি প্রধান প্রকৌশলী বিতরণ প্রকল্প হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, নূরুন নাহার বেগম বিউবোর প্রথম মহিলা প্রকৌশলী, যিনি সদস্য হিসেবে নিযুক্ত হলেন।

নূরুন নাহার বেগম ১৯৬১ সালের ২৯ নভেম্বর ঢাকা জেলার দোহারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়, কুমিল্লা থেকে এসএসসি ১৯৭৮ সালে কুমিল্লা উইমেন্স কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স) ডিগ্রি অর্জন করেন।—প্রেস বিজ্ঞপ্তি