দুর্বৃত্তদের হামলায় পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুরসহ আহত ৫

ঈশ্বরদীতে দুর্বৃত্তদের হামলায় পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার আলহাজ্ব হাইস্কুল মাঠে এই হামলার ঘটনা ঘটে।

 

বিএনপির কেন্দ্রীয় চেয়ারপারসনেরর উপদেষ্টা ও পাবনা-৪ আসনের প্রার্থী হাবিব ঈশ্বরদী শহরে গণসংযোগের জন্য স্কুল মাঠে জমায়েত হচ্ছিল। এ সময় একদল দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালালে হাবিব আহত হন। ঈশ্বরদী হাসপাতালে হাবিবকে প্রাথমিক চিকিৎসার পর পাবনায় পাঠানো হযেছে।

 

অন্য আহতরা হলেন- আহসানুল ইসলাম রিপন, বাচ্চু, সরদার আতাউর রহমান ও বীর হোসেন। এরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

আরো পড়ুন : নির্বাচন নিয়ে মাহবুব তালুকদারের চার বার্তা

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান, হাবিবের নিতম্বে চারটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনায় পাঠানা হয়েছে।

 

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকি জানান, প্রকৃতপক্ষে কারা হামলা চালিয়েছে এখনো নিশ্চিত হওযা যায়নি। তবে সন্দেহজনকভাবে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
 

 

 

ইত্তেফাক/ইউবি