চীনের উহান শহর থেকে চাড়িয়ে করোনা ভাইরাস এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস বিশ্বের ১১৪ টির বেশি দেশে ছড়িয়েছে। করোনা ভাইরাস ঠেকাতে সকল পর্যটন ভিসা স্থগিত করছে ভারত। বুধবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রীদের বৈঠকের পর সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এনডিটিভির খররে বলা হয়েছে, ভারতে সব মিলিয়ে ৬৭ জান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ লোক ইতালির পর্যটক। দেশটিতে করোনা ভাইরাসের ঘটনা তীব্রভাবে বেড়ে যাওয়ার কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে সমস্ত ভিসা স্থগিত করা হবে। এটি কার্যকর হবে ২০ মার্চ রাত ১২টা থেকে।
আরও পড়ুন: মিরার সাহসী লড়াই
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কূটনীতিক, কর্মকর্তা, ইউএন/আন্তর্জাতিক সংস্থা, কর্মসংস্থান এবং প্রকল্পের ভিসা ব্যতীত সকল বিদ্যমান ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হবে। এর আগে যে দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে তার মধ্যে ১৯টি দেশের ভিসা আংশিকভাবে স্থগিত করেছিলো ভারত সরকার। এবার সকল দেশের টুরিস্ট ভিসা স্থগিত করার সিদ্ধান্ত এলো।
এদিকে ডব্লিউএইচও এর বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, বিশ্বের এক লক্ষ ১৩ হাজারের বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে অনুযায়ী, ৬৪ হাজার মানুষ করোনা ভাইরাস মোকাবেলা করে সুস্থ হয়ে উঠেছে। আর সিএনএন বলছে, করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছে এক লক্ষ ১৫ হাজার ৬০০ মানুষ।
গণমাধ্যম সূত্রে জানা যায়, চীনের বাইরে করোনা ভাইরাসে ইতালিতে ৬৩১ জন মারা গেছে। চীনের বাইরে করোনায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা ইতালিতে। এছাড়াও দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এদিকে, ইরানে মোট আট হাজার ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ২৯১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩১ জন সুস্থ হয়েছেন।
আরও পড়ুন: রিকশাচিত্র দিয়ে বিদেশ কাঁপালেন সাদিয়া
দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।দেশটিতে ইতোমধ্যে সাত হাজার ৭৫৫ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২৮৮ জন।
অন্যান্য দেশগুলোর মধ্যে স্পেন ৩৬, ফ্রান্স ৩৩, আমেরিকা ৩০, জাপান ১০, ইরাক ৭, যুক্তরাজ্য ৬, নেদারল্যান্ড ৪, সুইজারল্যান্ড, হংকং ও অস্ট্রেলিয়া ৩, মিশর ও স্যান ম্যারিনো ২, থাইল্যান্ড, তাইওয়ান, আর্জেন্টিনা ও ফিলিপাইনে, কানাডা, পানামা, মরোক্কোতে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, বুধবার করোনা ভাইরাসকে মহামারী বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ সংস্থা (ডাব্লিউএইচও)।
ইত্তেফাক/বিএএফ