মি টু আন্দোলন

হার্ভে ওয়েনস্টেইনের ২৩ বছরের কারাদ্ল

বিশ্বে ‘মি টু’ আন্দোলন যাকে দিয়ে শুরু হয়েছিল হলিউডের সেই সাবেক প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদ্ল দিয়েছে আদালত। ধর্ষণ ও যৌন নির্যাতনে অভিযুক্ত হওয়ায় ওয়েনস্টেইনকে গতকাল নিউ ইয়র্কের এক আদালত এই কারাদ্ল দেয়। খবর সিএনএন ও আল জাজিরা’র

সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন হয়রানি এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে ওয়েনস্টেইনের বিরুদ্ধে। গত ২৪ ফেব্রুয়ারি ৬৭ বছর বয়সী ওয়েনস্টেইনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। যৌন হয়রানির জন্য ২০ বছর এবং ধর্ষণের জন্য ৩ বছরের কারাদ্ল দেওয়া হয়।

২০১৭ সালের অক্টোবর পর্যন্ত ১২ নারী ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। ছয় নারীর সাক্ষ্য অনুযায়ী গতকাল নিউইয়র্ক কোর্ট তাকে যৌন অপরাধী হিসেবে চিহ্নিত করে রায় দেয়। নিউইয়র্কের বাইরে লস এঞ্জেলসেও ওয়েনস্টেইনের বিরুদ্ধে বেশ কয়েকটি যৌন নির্যাতনের মামলা করা হয়েছে। ২০১৭ সালে হার্ভের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনের পর সারা বিশ্বে হ্যাশট্যাগ মি টু আন্দোলন শুরু হয়।