রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৪ সালে আবারো প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন। এরপরের মেয়াদেও তিনি নির্বাচন করতে পারবেন। পুতিনের আগ্রহে গতকাল পার্লামেন্টের উভয় কক্ষ অনুমোদন দিয়েছে। এটা আইনে পরিণত হলে এবং সাংবিধানিক আদালত প্রত্যাখ্যান না করলে প্রেসিডেন্ট পুতিন আরো ১৬ বছর ক্ষমতায় থাকবেন। এর মাধ্যমে রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ তিন দশক ক্ষমতায় থাকবেন। ৪৫০ আসনের দুমায় (নিম্নকক্ষ) গতকাল পুতিনের পক্ষে ৩৮৩ ভোট পড়ে। বিপক্ষে একটিও নেই। ৪৩ এমপি ভোটদানে বিরত ছিলেন। কয়েক ঘন্টা পর ১৭০ আসনের ফেডারেশন কাউন্সিলেও পুতিনের পক্ষে ১৬০টি ভোট পড়ে। পুতিনের সমালোচকরা এখন হয়তো আঞ্চলিক পার্লামেন্ট এবং সাংবিধানিক আদালতও সায় দেবে। -রয়টার্স