বগুড়ার সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, বিএনপি নেতা ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দোলোয়ার হোসেন পশারী হিরুসহ দুইজনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুনঃ গণতন্ত্রকে নির্দিষ্ট গতিতে চলতে দিচ্ছে না সরকার: নজরুল
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার বিহার, মোকামতলা ও দাড়িদহসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর উপজেলার ভায়েরপুকুর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় মহাজোট প্রার্থী শরিফুল ইসলাস জিন্নাহর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ইত্তেফাক/কেকে