মুখ্যমন্ত্রী হতে চাই না, নতুন নেতৃত্ব চাই: রজনীকান্ত

মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নেই বলে ভক্তদের জানিয়ে দিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত। তবে তিনি রাজনীতিতে পরিবর্তনের শুভ সূচনা করেতে এবং একই সঙ্গে নতুন নেতৃত্ব তৈরি করতে চান বলেও জানিয়ে দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা যায়, ২০২১ সালেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগেই তাই তিনি রাজনীতিতে নিজের অবস্থানটা স্পষ্ট করে দিলেন। তিনি বলেছেন, আমি যদি মুখ্যমন্ত্রী হতে চাইতাম, তাহলে সেটা ১১৯৬ সালেই হতে পারতাম। আর এমনটা নয় যে আমি প্রথমবারের মতো এসব কথা বলছি। আমি ২০১৭ সালের ডিসেম্বর থেকেই বলে আসছি। আমি এমন কিছু পেতে চাইনা যা আমি ৪৫ বছর বয়সে পাইনি।

বৃহস্পতিবার তামিলনাড়ুর একটি পাঁচতারা হোটেলে সাংবাদিকদের সামনে ৬৯ বছর বয়সী রজনীকান্ত ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের একটি বিভিডিও ক্লিপ তুলে ধরেন। তিনি তার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেন, আমি এসব কথা তখনেই জানিয়েছিলাম যখন আমি দলের প্রধান হওয়া নিয়ে সিদ্ধান্ত জানিয়েছিলাম। আমি মুখ্যমন্ত্রী হতে চাই না বরং আমি রাজনীতিতে নতুনের সূচনা, নতুন নেতৃত্ব তৈরি এবং জনগণের আশার আলো হয়ে উঠতে চাই। তিনি অনেকগুলো নতুন নেতৃত্ব তৈরি করেছেন বলেও জানান।

তিনি বলেন, তামিলে দুইটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল রয়েছে। যার মধ্যে একটি বিগত ১০ বছর যাবত ক্ষমতায় নেই। আর অপরটি বর্তমান শাসক দল। ক্ষমতায় না থাকা দলটি নিজেদের অবস্থান শক্ত করতে নতুনভাবে গড়ে উঠছে এবং প্রচুর অর্থ খরচ করছে। এর মধ্যে নতুন করে একটি দল হিসেবে জায়গা করে নেওয়া খুব সহজ কিছু নয়।

তিনি তার বক্তব্যের মাধ্যমে জানান, আমি রাজনীতিতে যে পরিবর্তন চেয়েছি তা যদি পরিবর্তন না হয়, তাহলে আর কোনোদিনই রাজনীতিতে আসবে না। সেই সঙ্গে কোনও প্রকৃত শিক্ষিত এবং অন্যদের প্রতি সংবেদনশীল তরুণকেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান বলে জানিয়ে দেন তিনি।

প্রসঙ্গত, দুইবছর আগে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তামিল এই সুপারস্টার। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে নিজের দলের নাম ঘোষণা করেননি। তবে খুব তাড়াতাড়ি তিনি দলের নাম ঘোষণা করতে পারেন। রাজনীতিতে এলে তিনি যে মুখ্যমন্ত্রী হবেন, সে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।


ইত্তেফাক/আরআই