এই সময়ের ছড়া

করোনা

সর্বনাশা করোনা

মরছ না ক্যান? মরো না।

বিশ্ব জুড়ে আতঙ্ক

তুমি একটা ঘাতংক।

 

অনেক দেশে দাপিয়ে তুমি

বাংলাদেশেও ছড়ালে

জীবনঘাতী তোমার নামে

এই আমাদের জড়ালে!

 

তবে কি এই বাঙালিদের

পাপের ঘড়া পূর্ণ?

গুঁড়িয়ে তবে করবে নাকি

দর্পটাকে চূর্ণ?

 

ধরলে ধরো মিথ্যাবাদী

ক্যাসিনোখোর, ধান্দাবাজ

দুর্নীতিবাজ-সমাজপতি

অহংকারী-চান্দাবাজ।

 

সর্বনাশা করোনা

ধরলে তাদের ধরো না।