বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাফিক আইন

দক্ষ, মানসম্মত ও যোগ্য গ্রাজুয়েট তৈরির মাধ্যমে খাদ্য সমস্যা সমাধানে ও পুষ্টি নিরাপত্তা সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কৃষিশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত থাকে। এই বিশ্ববিদ্যালয় এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ বলে প্রায় প্রতিদিনই অনেক দর্শনার্থী এখানে আসেন। কিন্তু অতিরিক্ত গতিতে চলাচল করা যানবাহনের কারণে শিক্ষার্থী ও দশনার্থীরা আতঙ্কে থাকেন। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা শাখা থাকা সত্ত্বেও ক্যাম্পাসে যানবাহনের গতি রোধে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সড়ক দুর্ঘটনা বর্তমানে অন্যতম প্রধান আলোচ্য বিষয়। তাই বিশ্ববিদ্যালয়ে নিরাপদে চলাচলের জন্য কর্তৃপক্ষের কাছে যথাযথ ট্রাফিক আইন প্রয়োগ ও তা বাস্তবায়নের আবেদন জানাচ্ছি।

আতিকুর রহমান

কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ২২০২