লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি!

বদলগাছীতে লাইসেন্স ছাড়াই যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। এতে যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। জাইরুল নামের এক মুদিদোকানদার বলেন, দোকানে তো থাকতেই হয়, এটা একটা ব্যক্তি ব্যবসা। বদলগাছী বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, যেভাবে রাস্তার ধারে ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে তাতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।  বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবু তাহির বলেন, রাস্তার ধারে যারা গ্যাস বিক্রি করছে তাদের সবাইকে ডেকে বলে দেওয়া হবে এভাবে গ্যাস বিক্রি না করার জন্য। গ্যাস বিক্রির জন্য জ্বালানি অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়া প্রয়োজন হয় সেটাও দেখা হবে।