গাইবান্ধায় ৪ চীনা নাগরিক হোম কোয়ারেন্টিনে

চীন থেকে আসা ৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া এলাকায় নিজ নিজ প্রতিষ্ঠানে আলাদাভাবে কোয়ারেনন্টিনে আছেন। বৃহস্পতিবার গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ এ তথ্য জানান। তিনি বলেন, তাদের শরীরে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি।