পুরুষ ফুটবলের মতো নারী ফুটবলেও বসুন্ধরা কিংস শক্তিশালী দল। প্রতি ম্যাচেই গোলের পর গোল করছে। গতকাল বসুন্ধরা কিংস ১১-০ গোলে হারিয়েছে জামালপুর কাচারীপাড়া একাদশকে। গতকাল পঞ্চম ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন হ্যাটট্রিক করেছেন। গতকালকের চার গোলসহ সাবিনার ১৫ গোলে হ্যাটট্রিক চারটি। সাবিনার হ্যাটট্রিকের দিনে তহুরা প্রথম হ্যাটট্রিক পেয়েছেন। আগেও তহুরা গোল করেছেন কিন্তু হ্যাটট্রিক পাননি। কৃষ্ণা ২, সানজিদা ও নারগিস একটি করে গোল করেন। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী লিগের অন্য ম্যাচে আকলিমার গোলে নাসরিন স্পোর্টস একাডেমি হারিয়েছে এফসি উত্তরবঙ্গকে।
আজকের খেলা :স্পারটন এমকে গ্ল্যাকটিকো সিলেট এফসি ও বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, ৩টা কমলাপুর স্টেডিয়াম।