রাউজানের ছালামত উল্লাহ হাইস্কুল ইস্পাহানি গ্রুপ আয়োজিত ইস্পা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর (সিআরবি) সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রতিদ্বন্দ্বী ইস্পাহানি পাবলিক স্কুলকে ১-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখায় দলটি। গোলটি করেন মারুফ।
চ্যাম্পিয়ন দলের অন্তু মারমা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, একই দলের মান্নান ফাইনালের সেরা খেলোয়াড় এবং রানার্সআপ দলের পাপন সেরা গোলরক্ষকের পুরস্কার পান। ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক শাহ মঈনুদ্দিন হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র, ইস্পাহানি গ্রুপের উপদেষ্টা মিনহাজ উদ্দিন আহমেদ, মার্কেটিং ম্যানেজার সামিলা হক অর্চনা প্রমুখ।