লা লিগা স্থগিত

ফুটবলারদের আহ্বানের পর করোনা ভাইরাসের আতঙ্কে দুই সপ্তাহের জন্য লা লিগা স্থগিত ঘোষণা করা হয়েছে। অপরদিকে রিয়াল মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড়ের করোনা ভাইরাস ধরা পড়ায় কোয়ারেন্টাইনে গেছে স্পেনের রাজধানীর ক্লাবটির ফুটবলাররা।

এর আগে কথা ছিল লা লিগায় দুই সপ্তাহের সবগুলো ম্যাচ হবে দর্শকহীন মাঠে। কিন্তু খেলোয়াড়রা চাইছিলেন আপাতত লিগ স্থগিত হোক। তারই পরিপ্রেক্ষিতে লা লিগা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে লিগ স্থগিতের কথা জানায়।

রিয়ালের গতকাল সকালেও অনুশীলন করার কথা ছিল। কিন্তু তাদের এক বাস্কেটবল খেলোয়াড় করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় ক্লাবটি সব ধরনের অনুশীলন বাতিল করে দেয়। এ জন্য তারা অনুশীলন কার্যক্রমও বন্ধ রেখেছে।

আজ শুক্রবার তাদের বার্নাব্যুতে এইবার এর বিপক্ষে দর্শকহীন অবস্থায় খেলার কথা ছিল। তার পরিবর্তে এখন ফুটবল চর্চাই বন্ধ হয়ে গেল।