ময়মনসিংহে গফরগাঁওয়ে ৫০ হাজার টাকার জাল নোটসহ এক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশের এসআই আলাউদ্দিন বাদলের নেতৃত্বে গফরগাঁও পৌর শহরের গরুহাটা এলাকা থেকে ৫০টি এক হাজার টাকার জাল নোটসহ জুয়েল মিয়াকে (২৬) আটক করা হয়।
ডিবির হাতে আটক জুয়েল মিয়া গফরগাঁও উপজেলার পাগলা থানার ডুবাইল গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জেডএইচ