মধ্যপ্রদেশের বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছে কংগ্রেস। তাদের অভিযোগ, মধ্যপ্রদেশের দলত্যাগী কংগ্রেস বিধায়কদের জোর করে আটকে রেখেছে বিজেপি। এমনকি তাদের বিধায়কদের মারধর করার অভিযোগও তুলেছে কংগ্রেস। তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তারা। গতকাল এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন কংগ্রেস নেতারা। এ সময় দিগ্বিজয় সিংহ, বিবেক তঙ্খা ও শোভা ওঝা ছাড়াও কংগ্রেসের কয়েকজন প্রবীণ নেতানেত্রী উপস্থিত ছিলেন সেখানে। গত সোমবার মধ্যপ্রদেশের অধিকাংশ বিদ্রোহী কংগ্রেস বিধায়করা বেঙ্গালুরু চলে যান একটি চাটার্ড ফ্লাইটে। সূত্রানুসারে, তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দিলেও তার অনুগামীরা অনেকেই এ ব্যাপারে জ্যোতিরাদিত্যকে অনুসরণ করতে রাজি নন। -এনডিটিভি