তারপরও হোয়াইট হাউজের দৌঁড়ে থাকবেন স্যান্ডার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তথা হোয়াইট হাউজে ডেমোক্র্যাট দলের মনোনয়নের জন্য লড়াই করা সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, জো বাইডেনের কাছে হারলেও তিনি শেষ পর্যন্ত লড়াইয়ের মাঠে থাকবেন। স্থানীয় সময় বুধবার স্যান্ডার্স বলেন, এর মাধ্যমে তিনি অর্থনীতি এবং সামাজিক ন্যায়বিচারের ওপর চাপ সৃষ্টি করবেন। স্যান্ডার্স বলেন, তিনি নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে হারাতে তার প্রয়োজনীয় সবকিছু করবেন। আগামী রবিবার রাতের বিতর্কে জনগন সেটা দেখতে পাবেন বলে জানান স্যান্ডার্স। উল্লেখ্য, ইতোমধ্যে স্যান্ডার্স তার বিরোধী প্রার্থী বাইডেনের চেয়ে অনেক পিছিয়ে আছেন। বাইডেনের প্রার্থিতার বিষয়টি অনেকটা নিশ্চিত হওয়া যাচ্ছে। -রয়টার্স