জাতীয় জনসংখ্যাপঞ্জির জন্য নথি লাগবে না -------------অমিত শাহ

জাতীয় জনসংখ্যাপঞ্জি (এনপিআর) জন্য কোনো নথি লাগবে না। গতকাল রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস নেতাদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এনপিআর নিয়ে কারো ভয়ের কোনো কারণ নেই। এই প্রক্রিয়ায় কাউকেই সন্দেহের তালিকায় রাখা হবে না। আপনার কাছে যা তথ্য আছে, সেটাই দিতে পারেন, বাকি জায়গাগুলো ফাঁকা থাকবে। এনপিআর করতে অনিচ্ছুক অনেক রাজ্যই। এটিকে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জির প্রস্তুতি হিসেবে দেখছেন অনেকেই। এর সঙ্গেই নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভের আবহ তৈরি হয়। নাগরিকত্ব সংশোধন আইন, জাতীয় নাগরিকপঞ্জি এবং জাতীয় জনসংখ্যাপঞ্জির মূল উদ্দেশ্য সম্পর্কে অনেকের ধারণা, এই তিনটির ফলে হাজারও মুসলিম মানুষকে দেশছাড়া করা হবে। -এনডিটিভি