নোয়াখালীতে দুই জন কোয়ারেন্টাইনে

করোনা ভাইরাস

নোয়াখালী প্রতিনিধি

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ইতালি ফেরত দম্পতিকে। শুক্রবার বিকালে  বিষয়টি নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার একজন সর্দি নিয়ে হাসপাতালে আসে। পরে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয় এবং তার সম্পর্কে ঢাকায় আইইডিসিআরকে জানানো হয়। রাতে তারা এসে ওই ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। তবে তার স্ত্রীর কোন সমস্যা না থাকলেও স্বামীকে একা ফেলে বাড়ি যেতে রাজি না হওয়ায় তাকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, রক্ত পরিক্ষার পর জানা যাবে আদৌ  তিনি  করোনাভাইরাসে আক্রান্ত কি না।