করোনা ভাইরাস
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
করোনা ভাইরাস প্রতিরোধে বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দরে সার্বক্ষণিকভাবে একটি মেডিক্যাল টিম কাজ করছে। শুক্রবার পর্যন্ত ৩৫০ জন ভারতীয় নাগরিক বাধ্যতামূলক থার্মাল স্ক্যানিং সেবা নিয়েছে। আগতরা সবাই ভারতের ট্রাক ড্রাইভার ও হেলপার।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, বকশীগঞ্জে ধানুয়া কামালপুরে স্থলবন্দরে করোনা মোকাবিলায় চার সদস্যের একটি মেডিক্যাল টিম কাজ করছে। এছাড়া ০১৬৮০০৬৬২৭৬ ও ০১৭১১০২২৯১৪—দুটি হটলাইন চালু রাখা হয়েছে। একইসঙ্গে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যার একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।