চান্দিনায় সিঙ্গাপুর প্রবাসীর শরীরে করোনা শনাক্ত হয়নি

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

চান্দিনায় সিঙ্গাপুর থেকে আসা প্রবাসীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক। তিনি জানান, ৬ মার্চ সিঙ্গাপুর থেকে আসা যুবকের (৩২) শরীরে ৮ মার্চ থেকে জ্বর-সর্দি, গলা ও শরীর ব্যথাসহ উপসর্গ দেখা দেয়। পরে ১১ মার্চ ঐ যুবক আইইডিসিআর-এর হটলাইনে ফোন করে তার শারীরিক অবস্থা জানান। সন্ধ্যায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) টিমের সদস্যরা তার শরীরের নমুনা সংগ্রহ করে। শুক্রবার দুপুরে ঢাকা থেকে ঐ টিমের সদস্যরা আমাকে ফোন করে জানায় ঐ যুবকের শরীরে করোনা ভাইরাসের জীবাণু নেই। তারপরও আমরা ঐ যুবককে বাড়িতে থেকে চিকিত্সা নেওয়ার পরামর্শ দিয়েছি।