আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
সান্তাহারে একটি বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধারসহ রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালিত হয়। সে নাটোর জেলার চকবৈদ্যনাথ পশ্চিম বরগাছা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
অভিযানে ৬০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশা জাতীয় ইনজেকশন (অ্যাম্পল) ও মাদক বিক্রি নগদ ৩ লাখ টাকা জব্দ করা হয়। রাতেই জেলা গোয়েন্দা শাখার এসআই ফিরোজ সরকার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।